দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বরিশালে উদ্বোধন করা হয়েছে কমিউনিটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার। রোববার (১৫ নভেম্বর) বেসরকারি সংস্থা ‘তরঙ্গ’ পরিচালিত এবং জাপান সরকারের অর্থায়নে নির্মিত কেন্দ্রটির উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি।
জাপান সরকারের গ্রাসরুটস হিউম্যান সিকিউরিটি প্রজেক্টস (জিজিপি) কর্মসূচির আওতায় কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। এ প্রকল্পে জাপান সরকার ৭৭ হাজার ৪০২ মার্কিন ডলার অনুদান দিয়েছে।
নতুন এই কেন্দ্রে প্রতিবছর প্রায় ২ হাজার ৮০০ মানুষ হস্তশিল্প, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের সুযোগ পাবেন। পাশাপাশি এখানে নারীদের অধিকার ও সচেতনতা বৃদ্ধি, মেয়েদের শিক্ষা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হবে। বন্যার সময় কেন্দ্রটিতে স্থানীয় প্রায় ৩০০ বাসিন্দা আশ্রয় নিতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, এই কেন্দ্র নারীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের নিজেদের প্রতিভা বিকাশ এবং নতুন সম্ভাবনা খুঁজে নেওয়ার সুযোগ তৈরি করবে।
প্রসঙ্গত, ১৯৮৯ সাল থেকে জাপান সরকার বাংলাদেশের বিভিন্ন বেসরকারি সংস্থার ২২৪টি প্রকল্পে গ্রাসরুটস গ্র্যান্ট অ্যাসিস্ট্যান্স (জিজিপি) কর্মসূচির আওতায় প্রায় ১ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে। তৃণমূল পর্যায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং জীবনযাত্রার মান উন্নয়নে এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
এমএস/